shomoynew_wp969 প্রকাশ্যে অমিতাভকে চুম্বন, ‘কলঙ্কিত’ ঐশ্বরিয়া | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রকাশ্যে অমিতাভকে চুম্বন, ‘কলঙ্কিত’ ঐশ্বরিয়া


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ০৭:০৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:২২

 ফাইল ছবি

অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন একাধিকবার খবরের শিরোনাম হয়েছে। এসব খবর রীতিমতো ‘কলঙ্কিত’ করেছে বচ্চন পরিবারকে। প্রথম যে প্রসঙ্গ সামনে এসেছিল, তা হলো সম্পর্ক।

অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়া একে অন্যের প্রতি ঘনিষ্ঠ, বারবার এমনই খবর সামনে উঠে আসতে দেখা যায়। যদিও এই প্রসঙ্গে কোনো মন্তব্যই করেননি বচ্চন পরিবারের কেউ।

কখনো আবার ‘মদ্যপ’ অবস্থায় ঐশ্বরিয়াকে সামলাতে দেখা যায় অমিতাভকে। সবার সামনে পার্টিতে ‘মদ্যপান’ করে বেসামাল হয়ে পড়েন ঐশ্বরিয়া, এমনই খবর ছড়িয়ে পড়ে সর্বত্র। তাকে জাপটে ধরে নিয়ে সবার সামনে দিয়ে ফিরতে দেখা যায় অমিতাভকে। সেখানেই ঐশ্বরিয়ার নানা কাণ্ড ফ্রেমবন্দি হয়েছিল।

সেই ভিডিও অমিতাভের সঙ্গে সম্পর্কের জল্পনা আরও উসকে দিয়েছিল। যদিও সেই বিষয়ে এখন সব জল্পনার অবসান ঘটেছে। অন্যদিকে, অমিতাভ বচ্চনের বাড়ির ছবিটা ঠিক কেমন, সেই খবরও প্রকাশ্যে আসতে বাকি ছিল না। জানা গিয়েছিল, অমিতাভ নাকি বাড়িতে ঐশ্বরিয়ার সঙ্গে কথা বলতেন না। তারা একে অন্যের সঙ্গে খুব একটা সহজ নন। তবে প্রকাশ্যে অমিতাভকে ঐশ্বরিয়ার চুমু অন্য কাহিনির কথাই বলে।

বিষয়টা নিয়ে জয়া বচ্চনকেও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায়। ঝড়ের গতিতে ভাইরাল হয় সেই ভিডিও। যা মাঝে মধ্যেই ফিরে আসে নেটদুনিয়ার চর্চার বিষয় হয়ে। অমিতাভ বচ্চন ও ঐশ্বরিয়ার মধ্যে থাকা এই ঘনিষ্ঠতাকেও কটাক্ষ করতে পিছপা হননি কেউ কেউ। যদিও অমিতাভ বচ্চন ঐশ্বরিয়ার পাশ থেকে সরে যাননি।

অতীতে দেখা গিয়েছিল, ঐশ্বরিয়াকে নিয়ে বিতর্ক ছড়াতে অমিতাভ বচ্চনই পুত্রবধূর পক্ষে সরব হয়েছিলেন। যদিও এ বিষয়টা তিনি একপ্রকার এড়িয়েই যান। এরপর থেকে ঐশ্বরিয়া অমিতাভকে এভাবে আর ফ্রেমবন্দি হতে দেখা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top