shomoynew_wp969 ‘সালমান আমার ভাই, উনি আমার জান’ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘সালমান আমার ভাই, উনি আমার জান’


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ০৮:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

 ফাইল ছবি

আসন্ন রমজান উপলক্ষে মুক্তি পাবে সালমান খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'কিসি কা ভাই কিসি কি জান'। বর্তমানে এটি পুরোদমে প্রচার করা হচ্ছে। প্রোডাকশন হাউস থেকে একের পর এক গান, টিজার ইন্টারনেটে প্রকাশ করে ভক্তদের উন্মাদনায় ফেলে দিয়েছে। প্রচারণার অংশ হিসেবে গতকাল (৮ এপ্রিল) একটি টিজার ভিডিও প্রকাশ করা হয়।

দীর্ঘদিন পর নিজের সিনেমা নিয়ে বড় পর্দায় ফিরছেন বলিউড ভাইজান। যে কারণে ছবিটিকে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ বেশি। তাদের অপেক্ষার উত্তেজনা আরও বাড়িয়ে দিল ছবির কলাকুশলীরা। সালমান খানের প্রত্যাবর্তন নিয়ে তারা তাদের মত প্রকাশ করেন।

টিজার ভিডিওতে ‘কিসি কা ভাই কিসি কি জান' ছবির সহঅভিনেতারা সালমানের প্রশংসা করছেন। এই সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখছেন শেহনাজ গিল। তিনি বলেন, ‘সালমান আমার ভাই, উনি আমার জান, আমার কাছে তিনি আমার ভাইয়ের মতো।’

ছবিতে সালমানের প্রেমিকার চরিত্রে দেখা যাবে পূজা হেগড়েকে। তার কথায়, ‘মানুষ যখন বাস্তব হন, তখন তিনি সব সময়ই প্রিয় হন, এটাই আসল পৃথিবী। উনি নিজের মনের কথা বলেন, তাই আমি ওনাকে পছন্দ করি।’

পলক তিওয়ারি বলেন, ‘শুটিং সেটে সত্যিই সালমান খান একজন পরিশ্রমী মানুষ এবং আমি জানি না সাধারণ মানুষ ওনাকে নিয়ে কী ভাবেন, উনি কিন্তু সেটে আমাদের সবার আগে পৌঁছে যেতেন। ভ্যানিটি ভ্য়ানেই ঘুমোতেন এবং সবার থেকে বেশি পরিশ্রম করতেন। আর সেকারণেই হয়তো উনি আজ এই জায়গায়।’ এছাড়াও অন্যান্য় কলাকুশলীরাও সালমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

আগামীকাল (১০ এপ্রিল) ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার মুক্তি পাবে। এতে সালমান ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ, জগপতি বাবু, জেসি গিল, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, পলক তিওয়ারি, ভূমিকা চাওলা, ভাগ্যশ্রী, অভিমন্যু সিং প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন ফরহাদ সামজি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top