shomoynew_wp969 ত্বকের সৌন্দর্য বাড়াতে গিয়ে অভিনেত্রীর এ কী হাল | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ত্বকের সৌন্দর্য বাড়াতে গিয়ে অভিনেত্রীর এ কী হাল


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২১ ০৭:৫০

আপডেট:
১৯ এপ্রিল ২০২১ ০৭:৫১

রাইজা উইলসন। ছবি : সংগৃহীত

ত্বকের সৌন্দর্য বাড়ানোর জন্য চর্মরোগ বিশেষজ্ঞের দ্বারস্থ হয়েছিলেন তামিল অভিনেত্রী রাইজা উইলসন। কিন্তু ফল উল্টোটা হয়েছে। ত্বক চকচকের পরিবর্তে তার চেহারার বারোটা বেজেছে!

তবে অভিনেত্রীর দাবি, ত্বকের বিশেষ পরিচর্যা করানোর জন্য চর্মরোগ বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন তিনি। কিন্তু তাকে বাধ্য করা হয় অন্য একটি চিকিৎসার জন্য। যা অপ্রয়োজনীয় ছিল বলে মনে করছেন তিনি।

নিজের মুখের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রাইজা। সেখানে সেই চিকিৎসকের তথ্য প্রকাশ করে লিখেছেন, ‘একটি অতি সাধারণ প্রয়োজনে এই চিকিৎসকের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে বাধ্য করেন বিশেষ একটি চিকিৎসা করানোর জন্য, যার আদৌ প্রয়োজন ছিল না। তার ফলাফল আপনাদের সামনে’।

কেবল তাই নয়, অভিনেত্রী জানালেন, এর পর থেকে সেই চিকিৎসক তার কোনও ফোন তুলছেন না। শুধু জানিয়ে দিয়েছেন যে তিনি শহরের বাইরে আছেন।

তামিল ‘বিগ বস’খ্যাত অভিনেত্রী রাইজার হাতে সম্প্রতি একাধিক ছবি রয়েছে। ‘অ্যালিস’, ‘হ্যাশট্যাগ লাভ’ ইত্যাদি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top