shomoynew_wp969 সাবার জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সাবার জুতো হাতে পার্টিতে ঘুরলেন হৃতিক


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৩ ০৮:৪৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

 ফাইল ছবি

গত সপ্তাহে মুম্বাইয়ে ‘নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে ছিল বিশাল আয়োজন।

দুই দিনব্যাপী অনুষ্ঠানে নজর কাড়ে একাধিক বলিউড তারকার পারফরম্যান্স। শাহরুখ খান থেকে শুরু করে রণবীর কাপুর, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট- সবাই পা মিলিয়েছেন গানের ছন্দে।

এসেছিলেন আন্তর্জাতিক সুপার মডেল জিজি হাদিদ, টম হল্যান্ড প্রমুখ। এই অনুষ্ঠানে এসেছিলেন হৃতিক রোশন। সঙ্গে ছিলেন তার বর্তমান বান্ধবী সাবা আজাদ। সামাজিক মাধ্যমে ওই অনুষ্ঠানের একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে ‘ওয়ার’ ছবির অভিনেতার ভক্তদের মত, প্রেমিক হলে তিনি যেন হৃতিকের মতোই নিবেদিতপ্রাণ হন।

হঠাৎ হৃতিক সম্পর্কেই এমন মন্তব্য কেন? আসলে ওই ছবিতে দেখা যাচ্ছে, হৃতিক সাবার জুতো জোড়া হাতে ধরে রয়েছেন। অনুষ্ঠানে স্টিলেটোজ পরেছিলেন সাবা। কিন্তু ছবি তোলার জন্য সাবা হাই হিল খুলে ফেলেন। বান্ধবীকে সাহায্য করতেই এগিয়ে আসেন হৃতিক।

অনুষ্ঠানে ফ্যাশন ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি একটি কাস্টমেড লাল রঙের শাড়ি গাউন পরেছিলেন সাবা। অমিতের সঙ্গেই তোলা ছবিতে দেখা যাচ্ছে, হৃতিকের হাতে রয়েছে সাবার জুতো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top