shomoynew_wp969 শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে নতুন গুঞ্জন | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শাহরুখ-প্রিয়াঙ্কাকে ঘিরে নতুন গুঞ্জন


প্রকাশিত:
৩০ মার্চ ২০২৩ ০৭:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

 ফাইল ছবি

এক দশকের বেশি সময় পার হয়েছে, একসঙ্গে পর্দায় ধরা দেননি তারা। তবে এবার সেই ছক ভাঙতে যাচ্ছে। ফের একই ছবিতে কাজ করতে যাচ্ছেন বলিউডের দুই তারকা শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়া।

ফারহান আখতার পরিচালিত 'জি লে জারা' ছবিতে অভিনয় করছেন প্রিয়াঙ্কা, আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, তিন নায়িকাকে নিয়ে তৈরি এই ছবিতেই 'ক্যামিও' করতে দেখা যাবে শাহরুখকে। অর্থাৎ অতিথি শিল্পীর ভূমিকায় দেখা যাবে 'বাদশা'কে। খুব অল্প সময়ের জন্যই নাকি সেই ছবিতে থাকবেন তিনি।

ফারহান পরিচালিত 'ডন'-এর পর্দায় একসঙ্গে জুটি বেঁধেছিলেন শাহরুখ-প্রিয়াঙ্কা। এরপর তাদের একসঙ্গে দেখা যায়নি। তাই তাদের একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তরা।

প্রসঙ্গত, এক সময় শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বলিউডপাড়া। এমনও গুঞ্জন যে, চুপিচুপি আমেরিকায় বিয়ে সেরেছিলেন তারা। তবে এ বিষয়ে আগাগোড়াই চুপ থেকেছেন দুই তারকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top