shomoynew_wp969 লাস্যময়ী শাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পার্নো | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


লাস্যময়ী শাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পার্নো


প্রকাশিত:
২৯ মার্চ ২০২৩ ১২:৩৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫১

 ফাইল ছবি

ভারতীয় বাংলার অভিনেত্রীদের মধ্যে সুন্দরী তারকা হিসেবে সহজেই উঠে আসে পার্নো মিত্রের নাম। যে কিনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা সব জায়গাতেই প্রশংসা কুড়িয়েছেন। বলা হয়ে থাকে তার অভিনয় নাকি সব শ্রেণির মানুষের নজর কাড়ে।

ক্যারিয়ারের শুরু থেকেই অন্যদের থেকে বেশ আলাদা এ টলি অভিনেত্রী। কারণ হিসেবে অবশ্য বলা চলে তার সাহসী মনোভাব। এমনকি পোশাক বাছাই করার ক্ষেত্রেও ভিন্ন ধারায় বিশ্বাসী তিনি। ঠিক সেই কারণেই তাকে মাঝে মধ্যেই দেখা যায় ওয়েস্টার্ন ড্রেসে খোলামেলাভাবে।

সম্প্রতি তাকে সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে দেখা গেল এক ভিন্ন ধরনের শাড়িতে। জিগজ্যাগ প্যাটার্নের এ শাড়িতে নিজের রূপের মায়াজাল বিস্তার করছেন তিনি। শুধু তাই নয়, সেই সঙ্গে ছিল ডিপ নেক ব্লাউজ আর মানানসই মেকআপ। এ ছবি অবশ্য নিজেই শেয়ার করে নিয়েছেন তার ভক্তদের সঙ্গে।

এত সুন্দর শাড়ির নেপথ্যে রয়েছেন বলিউডের বিখ্যাত কস্টিউম ডিজাইনার ডলি জৈন। যিনি দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ সবারই বিয়ের পোশাক ডিজাইন করেছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top