shomoynew_wp969 ‘আরআরআর’কে বলিউডের সিনেমা বলে বিতর্কে সঞ্চালক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


‘আরআরআর’কে বলিউডের সিনেমা বলে বিতর্কে সঞ্চালক


প্রকাশিত:
১৩ মার্চ ২০২৩ ১৫:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

 ফাইল ছবি

গত বছর অস্কার মঞ্চে সঞ্চালক ক্রিস রককে চড় মেরে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছিলেন হলিউড অভিনেতা উইল স্মিথ। এবারের আসরে তেমন কোনো বিতর্ক না দেখা গেলেও ভারতীয়দের চোখে যেন নতুন বিতর্কই ধরা দিলো।

৯৫তম অস্কার মঞ্চে সঞ্চালক জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আরআরআর’কে বলিউড সিনেমা বলে সম্বোধন করেন। আর এতেই ক্ষুব্ধ হন সিনেপ্রেমীরা। এবারই প্রথম নয়, এর আগে আরও দু’বার অস্কার উপস্থাপনা করেছেন জিমি। এমন একজন অভিজ্ঞতাসম্পন্ন সঞ্চালকের কাছে এরকম ভুল মেনে নিতে পারছেন না ভারতীয় অনুরাগীরা।

তাদের কথায়, ‘এটা তেলেগু ভাষার ভারতীয় ছবি, বলিউড নয়।’ আবার কেউ বললেন, ‘ভারতে অনেক ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি আছে। বলিউড মানে হিন্দি ভাষার সিনেমা ইন্ডাস্ট্রি। এটা দক্ষিণ ভারতের ছবি।’ আবার কারো কারো কথায়, ‘অস্কার বিতর্ক ভালবাসে।’

যদিও প্রথম দিন থেকেই নির্মাতারা ‘আরআরআর’ ছবিটিকে বিশ্বজুড়ে ভারতীয় সিনেমা বলেই পরিচয় করিয়ে আসছিলেন সেখানে অস্কারের মতো এমন একটা বড় আসরে এমন ভুল হয় কী করে? এই প্রশ্নটাই ঘুরেফিরে আসছে।

এতকিছুর পরেও এখন পুরো ভারতজুড়ে আলাদাই উন্মাদনা। ‘নাটু নাটু’ গানে নেচে কাঁপিয়েছেন অনেকেই। সদ্য অস্কারজয়ী এই গানকে নিয়ে উৎসব গোটা দেশজুড়ে। তারকা থেকে সাধারণ মানুষ সবাই মেতে উঠেছেন আনন্দে। চন্দ্র বোসের কথায় গানটির সুর করেছেন প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক এম এম কীরাবাণী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top