shomoynew_wp969 যে কারণে স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


যে কারণে স্বামীর কাছে কান্নায় ভেঙে পড়লেন প্রিয়াঙ্কা


প্রকাশিত:
১২ মার্চ ২০২৩ ১২:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

 ফাইল ছবি

বর্তমানে হলিউডের কাজ নিয়ে প্রচুর ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া। একের পর এক প্রজেক্টে যুক্ত করে ইতোমধ্যেই নিজেকে আন্তর্জাতিক তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবুও মাঝে মধ্যেই কটাক্ষের শিকার হতে তাকে। এবার শরীর নিয়ে কটূ কথা শুনে স্বামী কাছে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানালেন তার ‘বডিং শেমিং’-এর কথা। এই প্রথম নয়, চেহারা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন।

প্রিয়াঙ্কা বলেন, ‘আমার শরীরের মাপ আদর্শ নয়। কথাটা শুনে খারাপ লেগেছিল। আমার স্বামী ও টিমের কাছে কান্নাকাটিও করেছি।’ তার কথায়, ‘আদর্শ শরীর বলে কিছু হয় না। বরং ভালো কাজে বিশ্বাসী আমি।’

খুব শীঘ্রই কল্পবিজ্ঞান ও স্পাই থ্রিলারের মিশেলে তৈরি সিরিজ ‘সিটাডেল’-এ দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বহুভাষী এই সিরিজে মুখ্য চরিত্রেই দেখা যাবে তাকে। এই সিরিজের হাত ধরে হলিউডের প্রথম সারির তারকাদের তালিকার নাম লেখালেন প্রিয়াঙ্কা।

শুধু তাই-ই নয়, ‘সিটাডেল’-এ কাজ করে নিজের কর্মজীবনে আরও একটি মাইলফলক পেরিয়েছেন। বাইশ বছরের কর্মজীবনে প্রথমবার পুরুষ তারকার সমান পারিশ্রমিক পেয়েছেন বলে জানান অভিনেত্রী।

‘সিটাডেল’ সিরিজের গল্পটি ম্যাসন কেন অর্থাৎ রিচার্ড ম্যাডেন এবং নাদিয়া সিন অর্থাৎ প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে আবর্তিত হবে। সিটাডেলের ধ্বংসের পর যারা অল্পের জন্য বেঁচে গিয়েও স্মৃতি হারিয়ে ফেলেন তেমন দুই মানুষের চরিত্রে অভিনয় করবেন তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top