shomoynew_wp969 মানুষকে পরাস্ত করা কি এতই সহজ | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মানুষকে পরাস্ত করা কি এতই সহজ


প্রকাশিত:
১৪ এপ্রিল ২০২১ ১২:২৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০০

জয়া আহসান।ছবি : সংগৃহীত

বাঙালির সর্বজনীন উৎসব পয়লা বৈশাখ। এদিন বাঙালি অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্যদিয়ে বরণ করে নেয় নতুন বছর। কিন্তু বাঙালির জীবনে গত বছরের মতো এবারও এসেছে অন্যরকম বৈশাখ। এ বৈশাখ উৎসবহীন-মলিন। বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এবারও ঘরোয়াভাবে দিনটি উদযাপন করা হচ্ছে।

করোনাকে পেছনে ফেলে নতুন বছরে এগিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এক ফেসবুকবার্তায় এই অভিনেত্রী লিখেছেন, কোভিডের দুঃসময় আমরা পার হইনি। চারদিকে বিষণ্নতা আর মৃত্যু। কিন্তু দুঃসময়ই যে মানুষের শেষ কথা নয়, সে কথা জানাতেই তো বাংলা নববর্ষের আগমন।

করোনার বিস্তারে গত বছরের নববর্ষে আমরা সংযত থেকেছি। প্রত্যাশা করেছি, পরের নববর্ষে দুর্যোগের গাঢ় মেঘ মাথার ওপর থেকে সরে যাবে। এবারে কোভিড আরও জোরেসোরে ফিরে এসেছে। কিন্তু কোভিডের কী সাধ্য পয়লা বৈশাখের প্রাণশক্তিকে চাপা দেয়! মানুষকে পরাস্ত করা কি এতই সহজ! কত যুদ্ধ, মন্বন্তর, মারি পেছনে ফেলেই না এত দূর এগিয়ে এসেছে মানুষ।

মানুষ মানে এগিয়ে যাওয়া। ঘোর অন্ধকার আসে, তাকে পেছনে ফেলে এগিয়ে চলো, সবাই হাত ধরে-পয়লা বৈশাখ ঠিক এই কথাটিই সব সময় বলে এসেছে। আমরা সতর্ক আর নিরাপদ থাকব, নিজেদের সুস্থ রাখার জন্য সবকিছু করব, সবার জন্য দুহাত বাড়িয়ে রাখব, মনকে ভরে রাখব আলোয়। নববর্ষের কচি রোদ আমাদের সবার মুখের ওপরে। দুঃসময় পেরিয়ে আমাদের এই পথ চলাতেই আনন্দ। শুভ নববর্ষ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top