shomoynew_wp969 সালমানকে ‘ছ্যাঁচড়া’ বললেন অভিনেত্রী সাবা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


সালমানকে ‘ছ্যাঁচড়া’ বললেন অভিনেত্রী সাবা


প্রকাশিত:
৫ মার্চ ২০২৩ ১৪:৫১

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৯

ফাইল ছবি

মজার ছলে সাক্ষাৎকার দিতে গিয়ে সালমান খানকে ‘ছ্যাঁচড়া’ বলে বসেন পাকিস্তানি অভিনেত্রী সাবা কামার। আর তাতেই ক্ষিপ্ত নেটিজেনদের একাংশ। বিশেষ করে সালমানের ভক্তরা। পালটা কটাক্ষ করেছেন তারা।

উর্দু সিনেমা ও সিরিয়ালে অভিনয় করে পাকিস্তানে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সাবা। ইরফান খান অভিনীত ‘হিন্দি মিডিয়াম’র নায়িকা ছিলেন তিনি। পাকিস্তানের এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়েই সালমানকে নিয়ে মন্তব্য করে বসেন সাবা। সাক্ষাৎকারের সেই ভিডিও ঘিরেই এখন তোলপাড় নেট দুনিয়া।

সালমান খান সিনেমার প্রস্তাব দিলে তাকে কীভাবে না করবেন? এই প্রশ্ন সাবাকে করা হয়েছিল। জবাবে সাবা জানান, সালমানকে তিনি বড্ড ভয় পান। কিন্তু না কীভাবে করবেন? এই প্রশ্নের উত্তরেই সাবা বলে সালমানের উদ্দেশে বলে বসেন, ‘আপনি বড্ড ছ্যাঁচড়া!’

হৃতিক রোশন, ইমরান হাসমি, রীতেশ দেশমুখকে নিয়েও প্রশ্ন করা হয়েছিল সাবাকে। তাতে অভিনেত্রী জানান, দুই বাচ্চার বাবা হৃতিককে তার পোষাবে না। ইমরান হাসমির সঙ্গে সিনেমা করলে তার মুখে ক্যানসার হবে। রীতেশকে ‘বি গ্রেড অ্যাক্টর’ও বলেন সাবা। তার এমন মন্তব্যেই ক্ষিপ্ত নেটিজেনরা। “সাবা কামার কে?” এই প্রশ্ন করা হয়। পাক অভিনেত্রীকে আগে নিজের ওজন কতটা তা মেপে দেখার পরামর্শ দেন সালমান ভক্তরা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top