shomoynew_wp969 কোয়েল-নিসপালের প্রেম যেভাবে জানলেন রঞ্জিত মল্লিক | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


কোয়েল-নিসপালের প্রেম যেভাবে জানলেন রঞ্জিত মল্লিক


প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:৪৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ২০:১৮

 ফাইল ছবি

নিসপাল সিং রানের সঙ্গে দীর্ঘদিনের বৈবাহিক জীবন বেশ ভালোই কাটছে অভিনেত্রী কোয়েল মল্লিকের। টলিউডে পা রাখার পর একাধিকবার দেব ও জিতের সঙ্গে জুটি বেঁধে সবার নজরের কেন্দ্রে এসেছিলেন অভিনেত্রী। তবে কাউকে মনে ধরেনি তার। বরং তিনি মন দিয়েছিলেন প্রযোজক নিসপালকে।

ভেতর ভেতর বাড়তে থাকে তাদের সম্পর্ক। একে অন্যের প্রতি ভালো লাগা অনুভব করার পর থেকেই এগোতে থাকে তাদের গল্প। একাধিকবার সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন তাদের প্রথম ডেটিং রায়চক থেকে একসঙ্গে ফেরা।

কোয়েলকে দেখে নাকি এতটাই সাধারণ মনে হয়েছিল নিসপালের যে, তিনি দেখামাত্র মন দিয়ে ফেলেছিলেন অভিনেত্রীকে। প্রশ্ন জেগেছিল তার মনে, কীভাবে এত বড় অভিনেত্রী এতটা সাধারণ থাকেন।

তবে সেই প্রেম কাহিনী পরিবারের কান পর্যন্ত পৌঁছাল কীভাবে? দীর্ঘদিন তাদের সম্পর্কের কথা গোপনই থেকে গিয়েছিল। ধীরে ধীরে কানাঘুষা যখন সবার সামনে আসছিল, তখন একদিন খাবারের টেবিলে বসে সবটাই ফাঁস হয়ে যায় পরিবারের সামনে।

সম্পর্কের বিষয়টা কীভাবে জানাবেন ভাবছিলেন কোয়েল মল্লিক। এমন সময় তার বাবা রঞ্জিত মল্লিক নিজেই বলে বসেন নিসপাল ছেলেটি বেশ ভালো। আর তাতেই এক গাল হেসে স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী। হয় এভাবেই শুরু তাদের প্রেম পর্ব সেখান থেকে বিয়ে এবং সন্তান সবটা মিলিয়ে বেশ ভালো আছে টলিউডের এই জুটি। মাঝে তাদের সম্পর্কের বিবাদের খবর নানাভাবে ছড়িয়ে পড়লেও তা বাস্তব নয়, সে প্রসঙ্গ স্পষ্ট হয়ে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top