shomoynew_wp969 প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ কিয়ারা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ কিয়ারা


প্রকাশিত:
৪ ফেব্রুয়ারি ২০২৩ ১০:৪৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:২৬

ফাইল ছবি

বছর কয়েকের প্রেমপর্ব চুকিয়ে সাত পাকে বাঁধা পড়ছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জুটি।

জানা গেছে, ৪-৬ ফেব্রুয়ারি জয়সালমেরের সূর্যগড় প্রাসাদে বসবে জমকালো এ বিয়ের আসর। অতিথি হিসেবে থাকবেন বর-কনের খুব কাছের ও ঘনিষ্ঠ আত্নীয়রা। সিদ্ধার্থ-কিয়ারার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় নাম আছে মাত্র ১০০-১২৫ জনের। যাদের মধ্যে রয়েছেন করণ জোহর, মনিশ মালহোত্রা, শহিদ কাপুর, মীরা রাজপুত প্রমুখ।

এদিকে বিয়ের সময় পুরো সূর্যগড় প্রাসাদ থাকবে বুকড। সম্ভবত সেই সময় বাইরের অতিথিদের প্রবেশের অনুমতি নেই রাজকীয় এই হোটেলে।

জেনে নিন সূর্যগড় প্রাসাদের ব্যাপারে কিছু তথ্য-

১০০ অতিথির জন্য এই প্যালেসের প্রায় ৮০টি ঘর বুক করা হয়েছে। সূর্যগড় প্রাসাদের অফিসিয়াল ওয়েবসাইটমতে এখানে মোট ৮টি ক্যাটাগরির রুম রয়েছে। ২৮ হাজার থেকে ভাড়া শুরু।

থর হাভেলি মানে সবচেয়ে দামি রুমের ভাড়া ১ লাখ ৩০ হাজার। যেখানে রয়েছে ৩টি ঘর। একসঙ্গে থাকতে পারেন সর্বোচ্চ ৬জন। বিয়ের পর এখানেই কী তাহলে প্রথম রাতটা কাটাবেন কিয়ারা-সিদ্ধার্থ!

এছাড়াও জয়সেলমের হাভেলির এক রাতের ভাড়া ৯৫ হাজার, সূর্যগড় স্যুটের এক রাতের খরচ ৭৫ হাজার।

সিদ্ধার্থ-কিয়ারার নিকটাত্মীয় ও বন্ধু-বান্ধবরা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলেই শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কিছু অতিথি সোজাসুজি প্রাইভেট জেট নিয়ে ভেন্যুতে হাজির হবেন। কাউকে কাউকে আবার বিমানবন্দরেই দেখা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top