shomoynew_wp969 প্রাক্তনের বাড়িতে বিয়ে, হাজির শ্রীলেখা | বিনোদন | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


প্রাক্তনের বাড়িতে বিয়ে, হাজির শ্রীলেখা


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৮

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৪

 ফাইল ছবি

বিচ্ছেদ মানেই সব শেষ হয়ে যাওয়া নয়। থেকে যায় রেশ। সেই রেশ ধরেই প্রাক্তনের বিয়েবাড়িতে হাজির টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই জানালেন সেকথা।

তবে বিয়েটা প্রাক্তনের নিজের নয়, তার ছোট ভাইয়ের। সম্পর্কে শ্রীলেখার দেবর হন। ক্যাপশনে লিখলেন ‘দেবরের বিয়ে, ও এক্স নয়।’ অনেকদিন হলো স্বামী শিলাদিত্য সান্যালের সঙ্গে আইনি বিচ্ছেদ হয়েছে তার। তবে বিবাহবিচ্ছেদ হলেও তাদের বন্ধুত্ব যে একই রয়ে গিয়েছে, সে কথা বারবার উল্লেখ করেন শ্রীলেখা। রয়ে গিয়েছে সেই পুরোনো সম্পর্কগুলোও। তাদের সঙ্গে বিচ্ছেদ হয়নি বলেই জানালেন তিনি।

শ্রীলেখা বলেন, ‘আমার প্রাক্তন স্বামীর খালাতো ভাইয়ের বিয়ে ছিল। ওরা আমায় এখনও বউদি বলেই ডাকে। আমাদের সম্পর্ক সেই আগের মতোই রয়ে গেছে। তাই তো লিখলাম, এক্স নয়।’

শিগগির শুরু হবে ‘মীরজাফর’-এর শুটিং। আপাতত প্রযোজকের সন্ধানে রয়েছেন শ্রীলেখা। অভিনেত্রীর প্রথম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’ বিপুল প্রশংসিত হয়েছে। এতে মধ্যবয়সী এক গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন শ্রীলেখা। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top