shomoynew_wp969 একাদশে ভর্তি : ৪র্থ ধাপের আবেদন শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


একাদশে ভর্তি : ৪র্থ ধাপের আবেদন শুরু ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে


প্রকাশিত:
২৯ জানুয়ারী ২০২৩ ১৮:২০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

 ফাইল ছবি

উচ্চমাধ্যমিকের অনলাইন ভর্তির তিনটি ধাপে আবেদন ও নিশ্চয়ন প্রক্রিয়া শেষ হয়েছে। তিন ধাপে আবেদন করেও প্রায় ১ লাখ শিক্ষার্থীর কলেজ নির্বাচন না হওয়ায় ভর্তির বাহিরে রয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৩ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য চতুর্থ ধাপে আবেদন শুরু হতে যাচ্ছে। এটি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে।

চতুর্থ ধাপের আবেদন শুরুর দিন তারিখ রোববার (২৯ জানুয়ারি) সিদ্ধান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আজ বুয়েটের সঙ্গে আমাদের বৈঠক হওয়ার কথা রয়েছে। চতুর্থ ধাপের আবেদন কবে থেকে শুরু করা সম্ভব হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ড সূত্রে জানা গেছে, এখনো ভর্তি না হওয়া শিক্ষার্থীদের কেউ কেউ কারিগরিতে, কেউ বিদেশে পড়ালেখার জন্য দেশের বাইরে এবং কিছু সংখ্যক শিক্ষার্থী ড্রপ আউট হয়েছে। অনেকেই আবার পছন্দসই কলেজ না পেয়ে ভর্তির সুযোগ পেয়েও নিশ্চয়ন করেননি। এ সংখ্যা সারা দেশে প্রায় ১ লাখের মতো। এদের মধ্যে ২ হাজার ৮০০ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানা গেছে, উচ্চমাধ্যমিকে ভর্তিতে প্রথম ধাপে গত ৮ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন আবেদন চলে। দ্বিতীয় ধাপে ৯-১০ জানুয়ারি, ফল প্রকাশ ১২ জানুয়ারি ও নিশ্চয়ন চলে ১৩ থেকে ১৪ জানুয়ারি। তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল ১৮ জানুয়ারি প্রকাশ করা হয়। এ ধাপের নিশ্চয়ন চলে ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। তিন ধাপে যারা নিশ্চয়ন করেছে তাদের ২২ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি।

তবে এখনো পর্যন্ত যারা ভর্তি হতে পারেননি তাদের জন্য ফেব্রুয়ারির ৩ অথবা ৪ তারিখ চতুর্থ ধাপের আবেদন শুরু করা হতে পারে বলে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top