shomoynew_wp969 জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আখতারুজ্জামান | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর আখতারুজ্জামান


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২১ ০৫:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৪

ছবি-সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর হয়েছেন মু. আখতারুজ্জামান। তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) ছিলেন। আর সাবেক ভারপ্রাপ্ত প্রক্টর এইচএম তায়েহীদ জামালকে আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। তিনি দীর্ঘ ১২ বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্বে ছিলেন।

এ ছাড়া উপাচার্য দপ্তরের উপ-রেজিস্ট্রার ও সচিব আ. মালেক সরকারকে প্রকাশনা ও বিপণন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে।

কলেজ পরিদর্শন দপ্তরের উপ-কলেজ পরিদর্শক ইমান উদ্দিন সরকারকে তথ্য ও সেবা দপ্তরের (ওয়ানস্টপ সার্ভিস সেন্টারসহ) ভারপ্রাপ্ত পরিচালক করা হয়েছে। -সংবাদ বিজ্ঞপ্তি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top