shomoynew_wp969 ১৯ জুন শুরু দাখিল পরীক্ষা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


১৯ জুন শুরু দাখিল পরীক্ষা


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২২ ১০:৩৯

আপডেট:
২৭ এপ্রিল ২০২২ ১১:০৮

ফাইল ছবি

চলতি বছরের দাখিল পরীক্ষা আগামী ১৯ জুন শুরু হয়ে চলবে ১৯ জুলাই পর্যন্ত। এরমধ্যে ৬ জুলাই পর্যন্ত চলবে পরীক্ষার তত্ত্বীয় অংশ এবং ৭ জুলাই থেকে শুরু হবে ব্যবহারিক অংশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব এ কে এম লুৎফর রহমান।

পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। সেগুলো হলো:

১. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে।

২. প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষার সময় হবে দুই ঘণ্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউ এর জন্য ২০ মিনিট, সিকিউ পরীক্ষা জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।

৩. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

৪. পরীক্ষার্থীদেরকে তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিনদিন আগে সংগ্রহ করতে হবে।

৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয় দুটি এনসিটিবি এর নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।

৬. পরীক্ষার্থীকে সৃজনশীল/ রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top