shomoynew_wp969 পুনর্নিরীক্ষায় ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৮, জিপিএ ফাইভ ২৬ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পুনর্নিরীক্ষায় ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ৩৮, জিপিএ ফাইভ ২৬


প্রকাশিত:
১৩ মার্চ ২০২২ ১৫:১৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২

ফাইল ছবি

এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন, আর নতুন করে জিপিএ ফাইভ পেয়েছেন ২৬ জন।

রোববার (১৩ মার্চ) দুপুরে শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) জাহিদ বক্ত চৌধুরী।

তিনি বলেন, এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বোর্ডের ওয়েবসাইটে পুনর্নিরীক্ষার ফল দেওয়া হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মোবাইল ফোনে এসএমএসও পাঠানো হয়েছে।

পুনর্নিরীক্ষার ফল বিশ্লেষণে দেখা যায়, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে একজন শিক্ষার্থী ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন। ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

জানা গেছে, এবার ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেছেন। এর মধ্যে কেউ একটি বিষয়ে, আবার কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। সে হিসেবে আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার।

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে গত ১৩ ফেব্রুয়ারি। পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়, যা শেষ হয় ২০ ফেব্রুয়ারি।

এবার এইচএসসিতে পাসের হার ৯৫ দশমিক ৫৭ শতাংশ। আর নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে সার্বিক পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top