shomoynew_wp969 প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রাথমিক বাদে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১০:৩১

আপডেট:
১৭ ফেব্রুয়ারি ২০২২ ১৪:০৮

 ছবি : সংগৃহীত

করোনাভাইরাস সংক্রমণ কিছুটা কমে আসায় প্রাথমিক স্কুল বাদে মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পরামর্শ দিয়েছে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়কে এই পরামর্শ দেয় কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা।

তিনি বলেন, যেহেতু এখন করোনা সংক্রমণ পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে ও সকল শিক্ষার্থী দুই ডোজ টিকা নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে।

ডা. সহিদুল্লা বলেন, যাদের বয়স ১২ বছরের বেশি এবং যারা টিকা নিয়েছে, আপাতত তাদের ক্লাস চলতে পারে। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে যারা পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে বিবেচনা করার কথা বলা হয়েছে। আর যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে তাদের ব্যাপারে আমাদের কোনো সিদ্ধান্ত হয়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top