shomoynew_wp969 শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে সরকার: দীপু মনি | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে সরকার: দীপু মনি


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২২ ১৫:২৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩২

ছবি সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত হয়নি: দীপু মনি

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।

রোববার (১৬ জানুয়ারি) সকালে সাভারের বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ডা. দীপু মনি বলেন, সারা দেশে শিক্ষার্থীদের টিকাদানের কর্মসূচি জোরদারভাবে চলছে। এ সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হলে টিকাদানে ভাটা পড়বে। সরকার শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে গভীরভাবে পর্যালোচনা করছে। এখনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সংক্রমের খবর পাওয়া যায়নি। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরও নজরদারি করছে। স্বাস্থ্য বিধি মেনে সবাইকে করোনাভাইরাস মোকাবিলা করতে হবে। এর পরও যদি পরিস্থিতি খারাপ দিকে যায় তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top