shomoynew_wp969 টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নয় | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ নয়


প্রকাশিত:
১১ জানুয়ারী ২০২২ ১৩:৪৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

 ছবি : সংগৃহীত

১৩ জানুয়ারি থেকে ১২ বছরের ঊর্ধ্বের কোনো ছাত্র-ছাত্রী টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবে না। গতকাল (১০ জানুয়ারি) ১১টি বিধিনিষেধ দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১২ বছরের ঊর্ধ্বের সব ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

এতে আরও বলা হয়েছে, সর্বসাধারণের করোনার টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার এবং উদ্যোগ নেবে। এক্ষেত্রে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহায়তা গ্রহণ করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top