shomoynew_wp969 জবিতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগে ব্যবসায়ীকে মারধর | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জবিতে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগে ব্যবসায়ীকে মারধর


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৬ ০৭:১৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫২

ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের দিন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে এক ব্যবসায়ীকে মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে প্রধান ফটকের সামনে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কয়েকজন শিক্ষার্থী ধাওয়া দেন। একপর্যায়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরে মারধর করা হয়। পরে পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে।

নজরুল ইসলামের সঙ্গে থাকা এক ব্যক্তি বলেন, ‘আমি আর নজরুল বাংলাবাজারে আমাদের দোকানে যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন তাকে দেখে ‘বুড়া’ বলে গালাগাল করতে করতে মারতে শুরু করে। কোনো কারণই আমাদের জানানো হয়নি।’

অন্যদিকে ঘটনাস্থলে থাকা একাধিক শিক্ষার্থী দাবি করেন, ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা’ করছিলেন। এ কারণেই তাকে মারধর করা হয়েছে বলে তাদের ভাষ্য। তবে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ বলতে কী বোঝানো হচ্ছে বা কীভাবে ওই ব্যক্তি তা করেছেন-এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

এ ঘটনায় ক্যাম্পাসে কিছু সময় উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ উপস্থিত ছিল।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top