shomoynew_wp969 জাকসু নির্বাচনে ফের ভোট গণনা শুরু, রাতের মধ্যে ফল | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জাকসু নির্বাচনে ফের ভোট গণনা শুরু, রাতের মধ্যে ফল


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২৫ ১০:১১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা সাময়িকভাবে বন্ধের পর পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনে এই ভোট গণনা শুরু হয়। এর আগে, বিকেলে নির্বাচন কমিশন জরুরি সভার আহ্বান করে ভোট গণনা বন্ধ রাখা হয়েছিল।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে নিয়ে রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top