shomoynew_wp969 ২০২৬ সালে এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


২০২৬ সালে এসএসসি পরীক্ষার সিলেবাস নিয়ে নতুন সিদ্ধান্ত


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ০৭:৩৪

আপডেট:
২৭ আগস্ট ২০২৫ ০৭:৩৫

ছবি সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে নিয়মিত শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে বলে জানানো হয়। তবে যারা আগের বছর এক বা একাধিক বিষয়ে ফেল করেছে অথবা ফল খারাপ হওয়ায় পুনরায় পরীক্ষা দিতে চায়, তাদের পূর্ণাঙ্গ সিলেবাসের পরীক্ষায় অংশ নিতে হবে।

মঙ্গলবার  (২৬ আগস্ট) বিকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এনসিটিবির মাধ্যমিক শিক্ষাক্রম বিভাগের সদস্য ও সংস্থাটির চেয়ারম্যানের রুটিন দায়িত্বে থাকা অধ্যাপক ড. রবিউল কবির চৌধুরী বলেন, ২০২৪ সালে যারা নবম শ্রেণিতে নতুন কারিকুলামে পড়েছিল, তারাই ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

গণঅভ্যুত্থানের পর সরকার ২০২২ সালে আওয়ামী লীগ সরকারের আমলে প্রণীত কারিকুলাম বাতিল করার সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে ২০১২ সালে প্রণীত কারিকুলাম যা সৃজনশীল নামে পরিচিত, সেই শিক্ষাক্রমে ফিরে যায়। ফলে শুধু দশম শ্রেণিতে এক বছর পড়ে এসএসসি পরীক্ষা দিতে হচ্ছে তাদের। এজন্যই আমরা এক বছরের উপযোগী একটি সিলেবাস করে দিয়েছি। এটার ওপর পরীক্ষা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top