shomoynew_wp969 ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ডাকসু নির্বাচনের তফশিল ঘোষণা


প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫ ০৭:১৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের তারিখও ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘোষণা দেওয়া হয়।

ঘোষণা অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের জন্য প্রধান রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসিম উদ্দিনকে।

গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬ টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন।

সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top