shomoynew_wp969 ৪১তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


৪১তম বিসিএস প্রিলিতে উত্তীর্ণ ২১ হাজার ৫৬ জন


প্রকাশিত:
১ আগস্ট ২০২১ ১০:৪১

আপডেট:
১ আগস্ট ২০২১ ১৪:০০

ফাইল ছবি

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রবিবার (১ আগস্ট) দুপুরে পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে ২১ হাজার ৫৬ জন প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন। কমিশনের ওয়েবসাইটের পাশাপাশি মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।

এর আগে ২৯ জুলাই এ ফল প্রকাশ হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে ওই তারিখে ফল প্রকাশিত হয়নি। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গত ১৬ জুলাই জানিয়েছিলেন, লকডাউন শিথিলের এক সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।

করোনা মহামারির কারণে কয়েক দফা পিছিয়ে চলতি বছরের ১৯ মার্চ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগের কথা বলা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মকর্তা নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সাধারণ শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন প্রভাষক নেওয়া হবে। শিক্ষার পর বেশি নিয়োগ হবে প্রশাসন ক্যাডারে। প্রশাসনে ৩২৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া পুলিশে ১০০ জন, স্বাস্থ্যে সহকারী সার্জন ১১০ জন ও সহকারী ডেন্টাল সার্জন ৩০ জন নেওয়া হবে।

এসএমএসে ফল জানতে টেলিটক মোবাইল থেকে BCS লিখে স্পেস দিয়ে ৪১ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানা যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top