shomoynew_wp969 ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় পরিবর্তন


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৬

ছবি সংগৃহীত
আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
 
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সরকারী কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৪তম বিসিএসের সাধারণ ও কারিগরি বা পেশাগত উভয় ক্যাডারের প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া মৌখিক পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। ওই মৌখিক পরীক্ষা আগাম ৬ মার্চ অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।


আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top