shomoynew_wp969 জাবিতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি পরীক্ষার্থী ২৮০ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জাবিতে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি পরীক্ষার্থী ২৮০


প্রকাশিত:
৯ ফেব্রুয়ারি ২০২৫ ০২:০৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৯

ছবি সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথম শিফটে ছাত্রীদের পরীক্ষা শুরু হয়। এদিন মোট ৫ শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রথম চার শিফটে ‘ডি’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩১০টি। এর মধ্যে ছাত্রদের আসন সংখ্যা ১৫৫টি এবং ছাত্রীদের আসন সংখ্যা ১৫৫টি। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ৮৬ হাজার ৭৫৫ জন। সেই হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২৮০ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, পরীক্ষাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। পুলিশের সহযোগিতায় ক্যাম্পাসজুড়ে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের জালিয়াতি চক্র ঠেকাতে প্রশাসন সতর্ক রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটে ছাত্রীদের এবং দ্বিতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন ৩য় শিফট থেকে ৫ম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটের ছাত্রীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া বুধবার (১২ ফেব্রুয়ারি) পাঁচ শিফটে ‘এ’ ইউনিটের ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ছয় শিফটে ‘সি’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম তিন শিফটে ছাত্রীদের এবং পরবর্তী তিন শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার শেষ দিন সোমবার (১৭ ফেব্রুয়ারি) ১ম শিফটে ‘সি১’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ২য় শিফটে ছাত্রী এবং তৃতীয় শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার ফলাফল ও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত ওয়েবসাইট ju-admission.org এ পাওয়া যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top