shomoynew_wp969 মাসিক তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবির নারী শিক্ষার্থীরা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাসিক তিন হাজার টাকা আর্থিক সহায়তা পাবে ঢাবির নারী শিক্ষার্থীরা


প্রকাশিত:
১৫ জানুয়ারী ২০২৫ ০৭:২৫

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:২৬

ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) অনাবাসিক নারী শিক্ষার্থীদেরকে আগামী ফেব্রুয়ারি মাস থেকে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হ‌ওয়া এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

সংবাদ সম্মেলনে অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব নারী শিক্ষার্থী হলে থাকার যোগ্য কিন্তু আমরা তাদের সিট দিতে পারছি না তাদেরকে প্রতি মাসে ৩ হাজার করে আর্থিক সহায়তা দেওয়া হবে। মেয়েদের পাঁচটি হলে যারা নতুন করে আবেদন করেছে তাদের মধ্যে থেকে অনেককেই সিট দিয়েছি। কিন্তু যাদের দিতে পারিনি তাদের যাচাই-বাছাই করে এই আর্থিক সহায়তা দেওয়া হবে।

কোষাধ্যক্ষ বলেন, মেয়েদের হল নতুন নির্মাণের জন্য যে প্রকল্প নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হতে প্রায় তিন বছর সময় লাগবে। তাই আমরা ঢাবির আশেপাশে বিভিন্ন হোস্টেলগুলোতে খবর নিয়ে জানতে পেরেছি একটা সিটের জন্য অন্তত ২৫০০ টাকার মতো লাগে। তাই আমরা ৩ হাজার করে টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই প্রক্রিয়ায় প্রতিটি হল থেকে যাচাই-বাছাই করে একটা তালিকা করা হবে। সেই অনুসারে এই সহায়তা প্রদান করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top