shomoynew_wp969 বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলনে কুবি শিক্ষার্থীরা


প্রকাশিত:
২৪ মে ২০২১ ১০:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ছবি: সংগৃহীত

স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন শুরু করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনে অংশ নিয়ে আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান শুভ বলেন, গ্রামের প্রাইমারী স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলবো, অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিন।

এসময় শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরী নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’,‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে গেলো বছরের ১৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সেই বন্ধ দফায় দফায় বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top