shomoynew_wp969 চবিতে আসনপ্রতি লড়বে ৪০ জন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চবিতে আসনপ্রতি লড়বে ৪০ জন


প্রকাশিত:
৯ মে ২০২১ ০৭:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০১

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ সম্মান (২০২০-২১) শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদন শেষ হয়েছে শুক্রবার (০৭ মে)। এবার ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন এক লাখ ৯২ হাজার ৭৯২ জন। ফলে আসনপ্রতি লড়বে ৪০ জন শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে চবির আইসিটি সেলের পরিচালক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম বলেন, এবার ‘এ’ ইউনিটে ৭০ হাজার ২০৭টি, ‘বি’ ইউনিটে ৪৫ হাজার ৭৯২টি, ‘বি-১’ ইউনিটে ৩ হাজার ৪১৫টি, ‘সি’ ইউনিটে ১৪ হাজার ২৭১টি, ‘ডি’ ইউনিটে ৫৭ হাজার ৮৯টি, ‘ডি-১’ ইউনিটে ৫ হাজার ১৮টি আবেদন পড়েছে।

চবির ভর্তি পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ২২ ও ২৩ জুন ‘বি’ ইউনিটে, ২৪ ও ২৫ জুন ‘ডি’ ইউনিটে, ২৮ ও ২৯ জুন ‘এ’ ইউনিটে, ৩০ জুন ‘সি’ ইউনিটে এবং ১ জুলাই ‘বি-১’ ও ‘ডি-১’ উপইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top