shomoynew_wp969 বন্ধ হচ্ছে না হাই স্কুল-কলেজ, মানতে হবে ৬ নির্দেশনা | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বন্ধ হচ্ছে না হাই স্কুল-কলেজ, মানতে হবে ৬ নির্দেশনা


প্রকাশিত:
৫ জুন ২০২৩ ১৫:১৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৬

 ফাইল ছবি

তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে সরকার। তবে, প্রাথমিক বিদ্যালয় বন্ধ হলেও মাধ্যমিক-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হচ্ছে না।

রোববার (৪ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ঘোষণা অনুযায়ী আজ থেকে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার পর্যন্ত বিদ্যালয়ে পাঠদান ও পরীক্ষা বন্ধ থাকবে। অর্থাৎ এ চার দিন শিশুদের বিদ্যালয়ে যেতে হবে না।

সোমবার (৫ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাধ্যমিক বিদ্যালয়গুলো গরমের কারণে ছুটি দেওয়া না হলেও এসব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্য শিক্ষকদের জন্য বেশ কিছু নির্দেশনা পাঠানো হয়েছে।

তাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে–

১. যেসব মাধ্যমিক স্কুলে প্রাথমিক স্তর রয়েছে সেসব বিদ্যালয়ে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত আগামী ৮ জুন পর্যন্ত বন্ধ থাকবে।

২. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক সমাবেশ বন্ধ থাকবে।

৩. শিক্ষার্থীদের রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।

৪. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থী প্রয়োজনে নিজের সঙ্গে পানি নিয়ে আসবে।

৫. শ্রেণিকক্ষে আলো-বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হবে।

৬. শিক্ষক, মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা নষ্ট থাকলে জরুরি ভিত্তিতে তা মেরামত করতে হবে।

এর আগে রোববার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির জানিয়েছিলেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। মাঠ পর্যায় থেকে এ ধরনের কোনো তাগিদও পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top