shomoynew_wp969 মোখা : ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মোখা : ৪ বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার বন্ধ


প্রকাশিত:
১৩ মে ২০২৩ ১৫:২৬

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১০

 ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখার কারণে চার বোর্ডের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে।শনিবার (১৩ মে) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইফুর রহমান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বোর্ডগুলো হলো- চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড ও যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে (রোববার) বন্ধ থাকবে। এজন্য বোর্ডগুলোর আওতাধীন জেলার তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষপ্রতিষ্ঠাগুলো রোববার বন্ধের প্রয়োজনীয় নির্দেশনা দিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top