shomoynew_wp969 ইউআইইউতে রিসার্চ-ইনোভেশন ইনস্টিটিউটের উদ্বোধন | শিক্ষা | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ইউআইইউতে রিসার্চ-ইনোভেশন ইনস্টিটিউটের উদ্বোধন


প্রকাশিত:
১ মার্চ ২০২৩ ০৯:১৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১৩

ছবি সংগৃহিত

উদ্ভাবনী শক্তির উদ্দীপনা নিয়ে গবেষণা থেকে বাণিজ্যিকীকরণ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিলাইজেশন-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউআইইউ ক্যাম্পাসে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি বলেন, ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকুভেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশন প্রতিষ্ঠা একটি যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত যা, চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে প্রযুক্তি ব্যবহার করে একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়া গবেষণা সহযোগিতা, স্টার্টআপ ইকোসিস্টেম এবং উদ্ভাবনী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়াও এই ইনস্টিটিউট শিক্ষার্থীদের আগামী দিনে প্রযুক্তিনির্ভর ও স্মার্ট দেশ গড়তে সহায়তা করবে।

তিনি আরও বলেন, বিগত বছরগুলোতে অধ্যাপক মামুনের এইমস ল্যাবের প্রজেক্টগুলো বাংলাদেশের স্বাস্থ্যখাতকে ডিজিটাল এবং তার তৈরি প্রথম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ২০৪১ সালে যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সেখানে আইরিক একটি অনন্য পদক্ষেপ। সরকারের পক্ষ থেকে আমরা সব ধরনের সহযোগীতা অব্যহত রাখব।

ইনস্টিটিউট অব রিসার্চ, ইনোভেশন, ইনকিউবেশন অ্যান্ড কমার্শিয়ালাইজেশনের পরিচালক অধ্যাপক মামুন একাডেমিয়া, ইন্ডাস্ট্রি ও সরকারের মধ্যে সক্রিয় যোগসূত্র স্থাপন করার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তিনি এইমস ল্যাব, বিসিএই রিসার্চ ল্যাব, সেন্টার ফর ডিজিটাল হেলথ ইনোভেশন অ্যান্ড পলিসি রিসার্চ এবং ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া কোলাবোরেশন সেন্টারকে এক ছাদের নিচে নিয়ে এসেছেন। তারই ধারাবাহিকতায় ইউআইইউ আইরিক প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, এফবিসিসিআই’র প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিজিএমইএ’র প্রেসিডেন্ট ফারুক হাসান, বিকেএমইএ’র এক্সিকিউটিভ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম এবং ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনুদ্দিন হাসান রশিদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউআইইউ’র ইনস্টিটিউট ফর অ্যাডভান্স রিসার্চের (আইএআর) নির্বাহী পরিচালক এবং প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউআইইউ আইরিক’র পরিচালক প্রফেসর ড. খন্দকার আব্দুল্লাহ আল মামুন। এতে সভাপতিত্ব করেন ইউআইইউর উপাচার্য (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষাবিদ, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, গবেষক, অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top