shomoynew_wp969 নতুন গভর্নরের সই করা ৫০ টাকার নোট বাজারে আসছে | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নতুন গভর্নরের সই করা ৫০ টাকার নোট বাজারে আসছে


প্রকাশিত:
৪ জানুয়ারী ২০২৩ ১৮:২০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫

 ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সই করা ৫০ টাকা মূল্যমানের নতুন ব্যাংক নোট বাজারে আসছে।

আগামী রোববার (৮ জানুয়ারি) থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এ নোট ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসেও পাওয়া যাবে।

বুধবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ৫০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে যুগপৎ চালু থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top