shomoynew_wp969 দাম কমছে সোনার | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দাম কমছে সোনার


প্রকাশিত:
১৭ জুলাই ২০২২ ২০:০৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০৭

ফাইল ছবি

দেশের বাজারে সোনার দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার (১৭ জুলাই) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৮ জুলাই) থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা হবে।

বাজুস জানায়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা ১৮ জুলাই থেকে কার্যকর হবে।

দাম কমার কার‌ণে ১৮ জুলাই থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা ৭৭ হাজার ২১৬ টাকায় কিনতে হবে। ২১ ক্যারেটের সোনার দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে ৭৩ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমছে ৯৩৩ টাকা; এখন বিক্রি হবে ৬৩ হাজার ১১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৭২১ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top