shomoynew_wp969 নাটোরের লালপুর বাজারে জনতা ব্যাংকের ৯১৯তম শাখা উদ্বোধন | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


নাটোরের লালপুর বাজারে জনতা ব্যাংকের ৯১৯তম শাখা উদ্বোধন


প্রকাশিত:
৬ মার্চ ২০২২ ১৭:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭

জনতা ব্যাংক লিমিটেড এর ৯১৯তম শাখা হিসেবে নাটোরের লালপুর বাজারে লালপুর শাখা ব্যাংকিং কার্যক্রম শুরু করছে।

সম্প্রতি নাটোর-১ এর সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বকুল উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, পরিচালক অজিত কুমার পাল, এফ সি এ, কে. এম. সামছুল আলম এবং মোঃ আব্দুল মজিদ, ডিএমডি মোঃ আসাদুজ্জামান ও মহাব্যবস্থাপক দেলওয়ারা বেগম সমাবেশে সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

এসময় রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তাপস কুমার মজুমদারের সভাপতিত্বে স্থানীয় ব্যবসায়ি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top