shomoynew_wp969 আজ রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, দাম কত | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আজ রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ, দাম কত


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৬ ০৪:২৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৫

আজ রেকর্ড দামে বিক্রি হবে স্বর্ণ।

স্বর্ণের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। দেশের বাজারে ধাতুটির দাম আরেক দফা বেড়েছে। এবার প্রতি ভরিতে বেড়েছে চার হাজার ১৯৯ টাকা। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে দুই লাখ ৩২ হাজার ৫৫ টাকা। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে স্বর্ণের দাম কখনোই এতটা হয়নি।

সোমবার (১২ জানুয়ারি) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে রুপার দামও বেড়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৯৪৯ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৮৯৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৬৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top