shomoynew_wp969 যে ৫ শ্রেণির করদাতাদের অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যে ৫ শ্রেণির করদাতাদের অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে এনবিআর


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ০৫:৫১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬

ছবি সংগৃহীত

২০২৫-২৬ করবর্ষে ৫ শ্রেণির ব্যক্তির ওপর অনলাইন রিটার্ন দাখিল শিথিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১১ আগস্ট) এনবিআরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩২৮ এর উপ-ধারা (৪) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, এই আদেশ দ্বারা, ৪ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ থেকে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য নিম্নোক্ত ক্ষেত্র ব্যতীত সকল স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে (www.etaxnbr.gov.bd) আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করল:

(ক) ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা

(খ) শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (সনদপত্র দাখিল সাপেক্ষে)

(গ) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা

(ঘ) মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি

(ঙ) বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকগণ

তবে উল্লিখিত করদাতারা ইচ্ছাপোষণ করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়া ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে ওপরে উল্লিখিত করদাতা ব্যতীত অন্য যেকোনো স্বাভাবিক ব্যক্তি অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে সমর্থ না হলে ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top