shomoynew_wp969 জুলাই মাসে রফতানি বেড়েছে ২৫ শতাংশ | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জুলাই মাসে রফতানি বেড়েছে ২৫ শতাংশ


প্রকাশিত:
৪ আগস্ট ২০২৫ ০৭:৩০

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৬

ছবি ‍সংগৃহিত

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বাংলাদেশের রফতানি আয় বেড়েছে ২৫ শতাংশ। বর্তমানে রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৭ কোটি ডলারে। বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল। তখন প্রবৃদ্ধি হয়েছিল সাড়ে ৮ শতাংশ।

সোমবার (৪ আগস্ট) পণ্য রফতানি আয়ের এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই মাসে বৈশ্বিক বাজারে বাংলাদেশের রফতানি ২৪ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। বর্তমানে রফতানির অর্থমূল্য প্রায় ৪৭৭ কোটি ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ৩৮১ কোটি ডলার।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক রফতানি হয়েছে। এই রফতানি গত বছরের জুলাইয়ের তুলনায় ২৪ দশমিক ৬৭ শতাংশ বেশি।

গত জুলাই মাসে তৈরি পোশাক ছাড়াও চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্যের রফতানি বেড়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top