shomoynew_wp969 মেঘনা অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মেঘনা অর্থনৈতিক অঞ্চলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগের ত্রিপক্ষীয় চুক্তি


প্রকাশিত:
২৩ জুন ২০২৫ ০৬:৪১

আপডেট:
২৩ জুন ২০২৫ ০৭:০৮

ছবি সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) আওতাধীন মেঘনা ইকোনমিক জোন লি. (এমইজেডএল) শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির মেঘনাঘাট গ্রিড উপকেন্দ্র থেকে ২৩০ কেভি লেভেলে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সংযোগ গ্রহণের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২৩ জুন) ঢাকার খিলক্ষেতের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে স্বাক্ষর করেন বিআরইবি’র সচিব দিলরূবা শিরাজী, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির কোম্পানি সচিব মো. জাহাঙ্গীর আজাদ এবং এমজিআই’র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরইবি সদস্য (বিতরণ ও পরিচালন) মো. আবদুর রহিম মল্লিক, সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মো. শহিদুল ইসলাম, সদস্য (সমিতি ব্যবস্থাপনা) মো. আনোয়ার হোসেন, সিনিয়র জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ আলী (নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি’র সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (সিস্টেম প্ল্যানিং) মো. মামুনুর রহমান, এমজিআই’র ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মোস্তফা, কন্সালটেন্ট ইঞ্জিনিয়ার মো. শরফুদ্দিন হোসেন (প্রাক্তন প্রধান প্রকৌশলী, পিজিসিবি), ডেপুটি অ্যাডভাইজার এ.কে.এম. মনোয়ার হোসেন আখন্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই চুক্তির মাধ্যমে মেঘনা ইকোনমিক জোনের শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত হবে, যা শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top