shomoynew_wp969 পর্যটকদের জন্য ক্যাসিনো চালানোর অনুমতি চায় ট্যুরিজম ব্যবসায়ীরা | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পর্যটকদের জন্য ক্যাসিনো চালানোর অনুমতি চায় ট্যুরিজম ব্যবসায়ীরা


প্রকাশিত:
১১ জুন ২০২৫ ০৫:১২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪১

ছবি সংগৃহীত

বাংলাদেশে ক্যাসিনো স্থাপনে বিগত সরকারের বিধিনিষেধ তুলে দিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশন। সম্প্রতি মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে এই চিঠি দেওয়া হয়েছে।

বুধবার (১১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাডভেঞ্চার ট্যুরিজম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খবির উদ্দিন আহমেদ।

চিঠিতে বলা হয়েছে, ‘আপনি জানেন যে বাংলাদেশের পর্যটন শিল্প বিগত সব সরকারের আমলেই অবহেলিত ছিল। বিগত বছরগুলোতে এ সেক্টর মাঝেমধ্যে যৎসামান্য বা নামে মাত্র বাজেট বরাদ্দ পেয়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক সম্প্রতি ঘোষিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটেও দেখা গেছে পূর্বের ন্যায় একইরকমভাবে পর্যটন সেক্টরকে অবহেলা করা হয়েছে। প্রয়োজনীয় বাজেট বরাদ্দ করা হয়নি।’

আরও বলা হয়, ‘পর্যটন শিল্পের বেসরকারি বিনিয়োগ বাড়াতে প্রণোদনা প্রয়োজন। যেমন— কর অবকাশ, ভ্যাট হ্রাস করা, বিদেশ থেকে ট্যুরিস্ট ভেহিক্যাল আনতে ইমপোর্ট ডিউটি কমানো ইত্যাদি। এছাড়া গ্রামীণ এলাকায় প্রাইভেট সেক্টরের উদ্যোগে গড়ে ওঠা রিসোর্টগুলোর জন্য অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। যেমন— রাস্তাঘাট নির্মাণ, ব্রিজ ও ফেরি স্থাপন, সংযোগ সড়ক ও বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ ইত্যাদি। আরেকটি বিশেষ অনুরোধ হচ্ছে, এনবিআর-এর কিছু অসাধু কর্মকর্তা তাদের মর্জি মতো কর বসাতে থাকে। এসব পরিহার করতে হবে। তা না হলে এ দেশের পর্যটন শিল্পে প্রাইভেট সেক্টরের বিনিয়োগ ঘটবে না।’

চিঠিতে তিনি আরও বলা হয়েছে, ‘বাংলাদেশে বিদেশি পর্যটকদের টানতে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনের উন্নয়নসহ ক্যাসিনো স্থাপন জরুরি এবং বারের ডিউটি কমানো প্রয়োজন। বিনীতভাবে নিবেদন করছি যে, বাংলাদেশে ক্যাসিনো স্থাপন করতে সরকারি বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য। এক্ষেত্রে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করতে পারে।’



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top