shomoynew_wp969 শেয়ারবাজারের সাত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


শেয়ারবাজারের সাত কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২২

ছবি সংগৃহীত

ঢাকার শেয়ারবাজারে সাতটি কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে আজ (মঙ্গলবার)। এর মধ্যে দুটি কোম্পানির উন্নতি হয়েছে, অর্থাৎ তারা জেড ও বি ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। বাকি চারটি কোম্পানি বি ও এ ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে নেমে গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এসব তথ্য পাওয়া গেছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুসারে, জেনেক্সিল বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে, সাইফপাওয়ার বি ক্যাটাগরি থেকে জেড ক্যাটাগরিতে, আরামিট এ থেকে ‘জেড’ ক্যাটাগরি, শেফার্ড বি থেকে জেড ক্যাটাগরি ও এআইএল এ থেকে জেড ক্যাটাগরিতে নেমে এসেছে।

এ ছাড়া বিচাটেক বি থেকে এ ক্যাটাগরিতে এবং ইউনিয়ন ইনস্যুরেন্স জেড থেকে এ ক্যাটাগরিতে উঠে এসেছে। মূলত যেসব কোম্পানি ঘোষিত লভ্যাংশ দিতে পারেনি, সেসব কোম্পানিকে জেড তালিকাভুক্ত করা হয়েছে। যারা ঘোষিত লভ্যাংশ বণ্টন করেছে, তাদের ‘এ’ ক্যাটারগরিতে উঠিয়ে আনা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের নীতিমালা অনুযায়ী তালিকাভুক্ত যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে এবং আর্থিক বছর শেষে বিনিয়োগকারীদের ১০ শতাংশ বা তার চেয়ে বেশি হারে লভ্যাংশ দেবে, সেসব কোম্পানিকে ‘এ’ শ্রেণিভুক্ত করা হবে।

যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে, কিন্তু ১০ শতাংশের কম লভ্যাংশ দেবে, তাদের বি শ্রেণিতে রাখা হবে। নতুন তালিকাভুক্ত কোম্পানিকে এন শ্রেণি এবং গ্রিনফিল্ড কোম্পানি তথা যেসব কোম্পানি উৎপাদনে আসার আগে তালিকাভুক্ত হবে, সেগুলোকে জি শ্রেণিভুক্ত করা হবে। আর যেসব কোম্পানি নিয়মিত এজিএম করবে না, বিনিয়োগকারীদের লভ্যাংশ দেবে না, টানা ছয় মাসের বেশি যাদের উৎপাদন বন্ধ থাকবে, সেসব কোম্পানি হবে জেড শ্রেণিভুক্ত।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top