shomoynew_wp969 ৪১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা লিন্ডে বিডির | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


৪১০০ শতাংশ লভ্যাংশ ঘোষণা লিন্ডে বিডির


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২৪ ০১:১৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১

ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত লিন্ডে বাংলাদেশ লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪১০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেবে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি বছরের প্রথম সাত মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪১৫ টাকা ৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ৮৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থের প্রবাহ ছিল ১৩ টাকা ১৯ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ৮ টাকা ৩৮ পয়সা ছিল।

৩১ জুলাই, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৬৩২ টাকা ৩৫ পয়সা, যা ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে ৩৭১ টাকা ২৭ পয়সা ছিল।

আগামী ২৫ সেপ্টেম্বর কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top