shomoynew_wp969 এলপি গ্যাসের দাম কমল | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


এলপি গ্যাসের দাম কমল


প্রকাশিত:
৩১ মে ২০২১ ০৯:২৭

আপডেট:
৩১ মে ২০২১ ১৩:৪৬

ছবি: সংগৃহীত

বেসরকারি এলপি গ্যাসের দাম কমল। ১২ কেজি সিলিন্ডার আগামীকাল থেকে ৮৪২ টাকায় বিক্রি হবে, যা গতমাসেও ছিল ৯০৬ টাকা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপি গ্যাসের দাম পুনঃনির্ধারণ করেছে।

এলপি গ্যাসের পাশাপাশ অটোগ্যাসের নামও পুনঃনির্ধারণ করেছে বিইআরসি। অটোগ্যাস লিটার প্রতি ৪১.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল ১ জুন থেকে এটি কার্যকর হবে।

সোমবার (৩১ মে) বিইআরসির নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল।

ভার্চুয়াল এ অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামান প্রমুখ।

বিইআরসি চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে তিনটি বিষয় যুক্ত, সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর, আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে তিনটি বিষয় সমন্বয় করা হয়।

১২ এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হযেছিল সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নীট মূল্য ধরা হয়েছে। সিপির দর উঠা-নামা করলে প্রতিমাসে দর সমন্বয় করা হবে। অন্যান্য কমিশন ও প্রফিট অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর‌্যন্ত। মার্চের সিপি দর ছিল যথাক্রমে প্রতি টন প্রোপেন বিউটেন ৬২৫ ও ৫৯৫ ডলার। পরের মাস এপ্রিলে হয় যথাক্রমে ৫৬০ ও ৫৩০ ইউএস ডলার হলে সিলিন্ডার (১২ কেজি) প্রতি এলপি গ্যাসের দর নির্ধারণ করা হয় ৯০৭ টাকা। মে মাসে ৪৯৫ ও ৪৭৫ ডলারে নেমে এসেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top