shomoynew_wp969 এক লাফে ডলারের দাম উঠল ১১৭ টাকায় | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এক লাফে ডলারের দাম উঠল ১১৭ টাকায়


প্রকাশিত:
৮ মে ২০২৪ ০৬:৩৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

প্রতিকী ছবি

বাজারে চা‌হিদার তুলনায় সরবরাহ কম এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের শর্তের কারণে ডলারের দাম এক লাফে ৭ টাকা বা‌ড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ১১০ টাকায় থাকা ডলারের অফিসিয়াল রেট একদিনে ১১৭ টাকায় উন্নীত করা হয়েছে।

আজ বুধবার (৮ মে) এ বিষয়ে একটি সার্কুলার জা‌রি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, এখন থেকে ‘ক্রলিং পেগ’ নামে নতুন পদ্ধতিতে ডলার কেনা-বেচা হবে। এ পদ্ধতিতে আজ ডলারের রেট নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা।

গত বছরের সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত ডলারের দাম ছিল ১১০ টাকা। যা ছিল অ্যাসোসিয়েশন অব ব্যাংকারস বাংলাদেশ (এবিবি) এবং বাফেদা নির্ধারিত ডলার রেট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top