shomoynew_wp969 ফের বাড়ল স্বর্ণের দাম | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফের বাড়ল স্বর্ণের দাম


প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৪ ০৫:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩

ছবি: সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। ঠিক এর আগ মুহূর্তে আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে ভরিতে বাড়ানো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ২২ ক্যারেটের একভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ১ লাখ ১৭ হাজার ৫৭৩ টাকায়।

সোমবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আগামীকাল মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে নতুন এই দাম কার্যকর করা হবে।

এর আগে গত শনিবার (৬ এপ্রিল) স্বর্ণের দাম বাড়িয়েছিল সংগঠনটি। বাজুসের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি গ্রাম স্বর্ণে ১৫০ টাকা বাড়িয়ে ৯৯৩০ টাকা নির্ধারণ করা হয়। যা এতদিন ৯৭৮০ টাকায় বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। যা এতদিন এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা বিক্রি হয়ে আসছিল। সে হিসেবে ভরিপ্রতি দাম বাড়ল এক হাজার ৭৫১ টাকা।

শনিবারের ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা রোববার (৭ এপ্রিল) থেকে কার্যকর হবে।

স্বর্ণের দাম পরিবর্তন হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রূপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রূপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপা ১ হাজার ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২১ মার্চ) দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক লাফে ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয় এক লাখ ১৪ হাজার ৭৩ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top