shomoynew_wp969 এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৮ শতাংশ | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


এক বছরে সন্দেহজনক লেনদেন বেড়েছে ৬৪.৫৮ শতাংশ


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

ছবি-সংগৃহীত

দেশের আর্থিক খাতে সন্দেহজনক লেনদেন (এসটিআর) বেড়েই চলছে। গত ২০২২-২৩ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ছিল ১৪ হাজার ১০৬ টি। যা তার আগের অর্থবছরে ছিল আট হাজার ৫৭১টি। শতকরা হিসেবে বেড়েছে ৬৪ দশমিক ৫৮ শতাংশ।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সংস্থা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ)।

সংবাদ সম্মেলনে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

তথ্য বলছে, এক বছরের ব্যবধানে সন্দেহজনক লেনদেন বেড়েছে পাঁচ হাজার ৫৩৫ বা প্রায় ৬৪ শতাংশ। আর গত ২০২০-২১ অর্থবছরে সন্দেহজন লেনদেনের সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮০টি।

এসময় উপস্থিত ছিলেন বিএফআইউ প্রধান মাসুদ বিশ্বাসসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top