shomoynew_wp969 অনুষ্ঠিত হলো ‘জিপিএইচ মহারাজ দরবার’ | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


অনুষ্ঠিত হলো ‘জিপিএইচ মহারাজ দরবার’


প্রকাশিত:
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

সংগৃহীত ছবি

সম্প্রতি ঢাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হলো জিপিএইচ ইস্পাত লিমিটেডের বাৎসরিক চ্যানেল পার্টনার সম্মেলন জিপিএইচ মহারাজ দরবার-২০২৩।

এই সিগনেচার ইভেন্টের মাধ্যমে প্রতি বছরই চ্যানেল পার্টনারদের সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হয়ে থাকে। সারা দেশ থেকে আগত চার শতাধিক চ্যানেল পার্টনার এবং তাদের পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুদিনব্যাপী এ সম্মেলন ছিল উপভোগ্য ও প্রাণবন্ত।

দরবারের আমন্ত্রণপত্র থেকে শুরু করে পোশাক পরিচ্ছদ, সেট ডিজাইন, অনুষ্ঠানের সিকোয়েন্স, অনুষ্ঠান পরিচালনা সব কিছুতেই মুঘল রাজদরবারের একটি আবহ ফুটিয়ে তোলা হয়।

দুদিনব্যাপী আয়োজনের ১ম দিন সারাদেশ থেকে আগত চ্যানেল পার্টনারদের পরিবারবর্গ ও আয়োজকদের পরিবারবর্গের অংশগ্রহণে, জিপিএইচ ফ্যামিলি নাইট-২০২৩ শিরোনামে অনুষ্ঠিত হয়। ফ্যামিলি নাইটে সারা দেশ থেকে আগত চ্যানেল পার্টনারদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় প্রতিযোগিতামূলক ইভেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। সেইসাথে অনুষ্ঠানে যেসকল ডিলারদের সন্তানেরা ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ অর্জন করেছে তাদের দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার।

‘মহারাজ দরবার ২০২৩’ শিরোনামে আয়োজিত, অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ২০২৩ সালের পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় ডিলারদের সম্মাননা প্রদান করা হয়। বিগত বছরের সেলস পারফরম্যান্সের ভিত্তিতে শীর্ষস্থানীয় ১০ জন ডিলারকে মহারাজ, পরবর্তী শীর্ষ ১০ জনকে মহাবীর উপাধিতে ভূষিত করা হয়।
শীর্ষস্থানীয় ডিলারদের রাজকীয় সম্মাননাসহ ক্রেস্ট, স্বর্ণালংকার ও অর্থপুরস্কার প্রদান করা হয়। এছাড়া সারাবছর ধারাবাহিকভাবে বিক্রয় সাফল্য ধরে রাখা শীর্ষ ৫ জন ডিলারকে বীরবন্ধু এবং ৭ জন শুধুমাত্র জিপিএইচ ইস্পাত বিক্রয়কারী এক্সক্লুসিভ ডিলারকে এক্সক্লুসিভ এক্সসিলেন্স সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের জন্য পুরস্কার হিসেবে প্রদান করা হয় আইফোন ১৫ প্রো ম্যাক্স।

এবারে নির্বাচিত শীর্ষ দশ মহারাজদের ব্যবসা প্রতিষ্ঠানের নাম— হক ট্রেডার্স আশুলিয়া ঢাকা, মাহবুব ব্রাদার্স টেকনাফ কক্সবাজার, রহমান প্রপার্টিজ এন্ড ট্রেডিং কর্পোরেশন মানিকদী ঢাকা, এপোলো ট্রেডার্স কুমিল্লা, এবি স্টিল হাউজ (ইউনিট-২) শাহ আমানত লিংক রোড চট্টগ্রাম, আল আমিন ট্রেডার্স চট্টগ্রাম, ঢাকা ট্রেড লিংক আরিচা রোড ঢাকা, ফয়সাল এন্ড ব্রাদার্স ইশা খান নেভী গেইট চট্টগ্রাম, ফাহিম এন্টারপ্রাইজ বগুড়া, এবং সৌরভ এন্টারপ্রাইজ হাসনাবাদ ঢাকা।

অনুষ্ঠানে জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদসহ তাদের পরিবারবর্গ এবং জিপিএইচ ইস্পাতের ঊর্ধ্ব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top