shomoynew_wp969 ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের ১২ বছর পূর্তি উদযাপন | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাবের ১২ বছর পূর্তি উদযাপন


প্রকাশিত:
৮ ফেব্রুয়ারি ২০২৪ ০৩:৪০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

সংগৃহীত ছবি

বাংলাদেশের হোটেল ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বড় লয়াল্টি প্রোগ্রাম ‘ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব’র ১২ বছর পূর্তি উদযাপন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হোটেল প্রাঙ্গণে সমস্ত কর্মকর্তা ও অ্যাসোসিয়েটসের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে এর উদযাপন করা হয়।

ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব হলো ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের একটি বিশেষ মেম্বারশিপ সুবিধা, যার লক্ষ্য অতিথিদের অভিজ্ঞতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়া।

২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রিমিয়ার ক্লাব অতুলনীয় আতিথেয়তার অভিজ্ঞতা প্রদানের মাধ্যমে আমাদের অঙ্গীকারের প্রমাণ হিসেবে স্থান করে নিয়েছে।

গত এক যুগ এই প্রোগ্রামটির অনন্য সুযোগ সুবিধা এবং ব্যক্তি পরিসরে সেবা প্রদানের মাধ্যমে এই প্রোগ্রামের সদস্যদের সঙ্গে ঢাকা রিজেন্সির সম্পর্কের মূল ভিত্তি গড়ে উঠেছে।

প্রিমিয়ার ক্লাবের সদস্যদের জন্য দুইটি ভিন্ন ক্যাটাগরির কার্ড রয়েছে; একটি হল রয়্যাল মেম্বারশিপ এবং অন্যটি রেগুলার মেম্বারশিপ। প্রতিটির ভ্যেলেডিটি এক বছরের জন্য প্রযোজ্য।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top