shomoynew_wp969 ফার্মগেট থেকে ৭০ টাকায় সরাসরি বাণিজ্য মেলা | অর্থনীতি | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ফার্মগেট থেকে ৭০ টাকায় সরাসরি বাণিজ্য মেলা


প্রকাশিত:
২১ জানুয়ারী ২০২৪ ০৫:৫৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:২৪

ছবি-সংগৃহীত

রাজধানীর অদূরে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ২৮ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। রাজধানী থেকে সরাসরি এই বাণিজ্য মেলায় যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) বাস সার্ভিস চালু করেছে। এই বাস সেবার মাধ্যমে একজন যাত্রী মাত্র ৭০ টাকায় সরাসরি মেলা প্রাঙ্গণে পৌঁছাতে পারবেন।

রোববার (২১ জানুয়ারি) বিআরটিসির সচিব মোহাম্মদ সাইদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। মেলা চলবে ২১ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। বিআরটিসি তৃতীয়বারের মতো এই মেলায় নিরাপদ ও সাশ্রয়ী ভাড়ায় যাত্রী সেবা দিতে যাচ্ছে। আজ মেলা প্রাঙ্গণ থেকে বিআরটিসির বাস চলাচলের উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুড়িল বিশ্বরোড, খেজুর বাগান (ফার্মগেট), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বাণিজ্য মেলার উদ্দেশ্যে বিআরটিসি বাস ছেড়ে যাবে। মেলা শেষে নির্দিষ্ট রুটগুলোতে যাত্রীদের নিরাপদে পৌঁছে দেবে বিআরটিসি। প্রতিদিন প্রায় ৬০টি বাস চলাচল করবে এবং ছুটির দিনে প্রায় ২০০ বাস চলাচল করবে। কুড়িল বিশ্বরোড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা, খেজুর বাগান (ফার্মগেট) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৭০ টাকা। নারায়ণগঞ্জ থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ১২০ টাকা। নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯০ টাকা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top